HestiaCP-তে ইমেইলের জন্য SSL কিভাবে অ্যাক্টিভ করবেন?

আপনার ইমেইল ক্লায়েন্ট (যেমন: Outlook, Gmail App) ব্যবহার করার সময় SSL ওয়ার্নিং এড়াতে মেইল সার্ভারের SSL প্রয়োজন।

  1. HestiaCP প্যানেলে লগইন করে "MAIL" অপশনে যান।
  2. যে ডোমেইনের মেইলে SSL দিবেন, তার ডান পাশে থাকা "Edit" (পেন্সিল আইকন)-এ ক্লিক করুন।
  3. "Enable SSL for this domain" বক্সে টিক দিন।
  4. নিচের "Use Let's Encrypt to obtain SSL certificate" বক্সে টিক দিন।
  5. "Save" বাটনে ক্লিক করুন।

এখন আপনার মেইল সার্ভারটি SSL দ্বারা সুরক্ষিত। আপনি সিকিউর পোর্ট (IMAP: 993, SMTP: 465/587) ব্যবহার করে যেকোনো ক্লায়েন্টে মেইল কনফিগার করতে পারবেন।