HestiaCP-তে কিভাবে সাবডোমেইন (Subdomain) তৈরি করবেন?

একটি মেইন ডোমেইনের আন্ডারে সাবডোমেইন (যেমন: blog.example.com) তৈরি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. HestiaCP প্যানেলে লগইন করে "WEB" অপশনে যান।
  2. নতুন ডোমেইন অ্যাড করার মতই "Add Web Domain"-এ ক্লিক করুন।
  3. Domain: এর ঘরে আপনার সাবডোমেইনের সম্পূর্ণ নাম লিখুন (যেমন: blog.yourdomain.com)।
  4. Create DNS Zone বক্সে টিক দিয়ে রাখুন (যদি মেইন ডোমেইনের DNS এই প্যানেল থেকেই ম্যানেজ করা হয়)।
  5. বাকি অপশনগুলো আগের মতই রেখে "Save" বাটনে ক্লিক করুন।

আপনার সাবডোমেইন সফলভাবে তৈরি হয়ে যাবে এবং এর জন্য আলাদা ফোল্ডার আপনার File Manager-এ যুক্ত হবে।