HestiaCP-তে নতুন ডোমেইন অ্যাড করার নিয়ম

HestiaCP-তে আপনার হোস্টিং অ্যাকাউন্টে নতুন একটি ডোমেইন যুক্ত করা খুবই সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. প্রথমে আপনার HestiaCP প্যানেলে লগইন করুন।
  2. ড্যাশবোর্ডের উপরের মেনু থেকে "WEB" অপশনে ক্লিক করুন।
  3. পেজের একটু উপরে বা মাঝখানে "Add Web Domain" (অথবা + আইকন) লেখা বাটনে ক্লিক করুন।
  4. Domain: এর ঘরে আপনার ডোমেইনের নাম লিখুন (যেমন: example.com)। এর আগে www বা http:// দেয়ার প্রয়োজন নেই।
  5. IP Address: যদি আপনার সার্ভারে একাধিক আইপি থাকে, তবে সঠিক আইপি সিলেক্ট করুন (সাধারণত ডিফল্ট আইপি দেওয়াই থাকে)।
  6. Advanced Options: আপনি চাইলে অ্যাডভান্সড অপশনে ক্লিক করে Enable DNS এবং Enable Mail বক্সে টিক দিয়ে রাখতে পারেন। এতে ডোমেইনের জন্য অটোমেটিক ডিএনএস জোন এবং মেইল সার্ভিস চালু হয়ে যাবে।
  7. সবশেষে, "Save" বাটনে ক্লিক করুন।

ব্যাস! আপনার ডোমেইন সফলভাবে অ্যাড হয়ে গেছে। এখন আপনি File Manager বা FTP ব্যবহার করে ওয়েবসাইট আপলোড করতে পারবেন।