HestiaCP-তে ডোমেইনের জন্য ফ্রি SSL কিভাবে অ্যাক্টিভ করবেন?

ওয়েবসাইটের নিরাপত্তার জন্য SSL (https://) খুবই জরুরি। HestiaCP-তে Let's Encrypt ফ্রি SSL একটিভ করার নিয়ম:

  1. HestiaCP প্যানেলে লগইন করে "WEB" অপশনে যান।
  2. যে ডোমেইনে SSL ইনস্টল করতে চান, সেই ডোমেইনের ডান পাশে থাকা "Edit" (পেন্সিল আইকন)-এ ক্লিক করুন।
  3. নিচের দিকে স্ক্রল করে "Enable SSL for this domain" বক্সে টিক দিন।
  4. নতুন অপশনগুলো আসলে, "Use Let's Encrypt to obtain SSL certificate" বক্সেও টিক দিন।
  5. Enable automatic HTTPS redirection বক্সেও টিক দিয়ে রাখুন (যাতে কেউ http:// দিয়ে ভিজিট করলেও অটোমেটিক https://-এ চলে যায়)।
  6. এবার "Save" বাটনে ক্লিক করুন এবং ১-২ মিনিট অপেক্ষা করুন।

নোট: SSL ইনস্টল হওয়ার আগে অবশ্যই আপনার ডোমেইনটি আপনার হোস্টিং আইপি (Nameservers/A Record) এর সাথে কানেক্টেড থাকতে হবে, অন্যথায় SSL ইস্যু হবে না।