HestiaCP দিয়ে কিভাবে খুব সহজেই WordPress ইনস্টল করবেন?
HestiaCP-তে Quick Install App অপশন ব্যবহার করে মাত্র ১ মিনিটেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়।
- প্রথমে HestiaCP-র "WEB" অপশনে যান।
- যে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তার "Edit" (পেন্সিল আইকন)-এ ক্লিক করুন।
- পেজের একেবারে উপরের ডানদিকে "Quick Install App" বাটনে ক্লিক করুন।
- অ্যাপ লিস্ট থেকে "WordPress" সিলেক্ট করে "Setup" বাটনে ক্লিক করুন।
- Site Name: ওয়েবসাইটের নাম দিন।
- Database Name, User, Password: অটো জেনারেট হতে দিন অথবা আপনার মত করে লিখে দিন।
- Admin Username & Email: আপনার লগইন ইউজারনেম এবং ইমেইল দিন।
- সবশেষে "Install" বাটনে ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে! আপনি yourdomain.com/wp-admin দিয়ে লগইন করতে পারবেন।