HestiaCP-তে কিভাবে নতুন ডাটাবেস (Database) তৈরি করবেন?

ওয়ার্ডপ্রেস বা অন্য যেকোনো ডাইনামিক ওয়েবসাইট চালানোর জন্য ডাটাবেস প্রয়োজন। ডাটাবেস তৈরির নিয়ম:

  1. HestiaCP প্যানেলের উপরের মেনু থেকে "DB" (Database) অপশনে ক্লিক করুন।
  2. "Add Database" বাটনে ক্লিক করুন।
  3. Database: এর ঘরে ডাটাবেসের একটি নাম দিন (আপনার ইউজারনেমের সাথে এটি যুক্ত হবে, যেমন: user_dbname)।
  4. User: এর ঘরে একটি ইউজারনেম দিন।
  5. Password: এর ঘরে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন। আপনি চাইলে "Generate" বাটনে ক্লিক করে পাসওয়ার্ড বানাতে পারেন। (পাসওয়ার্ডটি কপি করে কোথাও সেভ করে রাখুন)।
  6. Type: সাধারণত "MySQL" সিলেক্ট করা থাকে, এটিই রাখুন।
  7. সবশেষে "Save" বাটনে ক্লিক করুন।

আপনার ডাটাবেস তৈরি সম্পন্ন হয়েছে। আপনি চাইলে "phpMyAdmin" বাটনে ক্লিক করে ডাটাবেস ম্যানেজ করতে পারবেন।