HestiaCP-তে কিভাবে ফাইল আপলোড ও ব্যাকআপ নিবেন?

ওয়েবসাইটের ফাইল আপলোড এবং ব্যাকআপ রাখা খুবই গুরুত্বপূর্ণ। HestiaCP তে এটি খুব সহজ।

ফাইল আপলোড করা (File Manager)

  1. HestiaCP প্যানেলের উপরের মেনু থেকে "Files" বা File Manager অপশনে ক্লিক করুন।
  2. web -> yourdomain.com -> public_html ফোল্ডারে যান।
  3. এখানে থাকা আগের ফাইলগুলো (যদি থাকে) মুছে দিন এবং উপরের "Upload" বাটনে ক্লিক করে আপনার ওয়েবসাইটের .zip ফাইলটি আপলোড করুন।
  4. আপলোড শেষে ফাইলের উপর ক্লিক করে "Extract" করে নিন।

ব্যাকআপ (Backup) নেওয়া

  1. মেনু থেকে "BACKUP" অপশনে ক্লিক করুন।
  2. "Create Backup" বাটনে ক্লিক করুন।
  3. কয়েক মিনিটের মধ্যে পুরো ওয়েবসাইটের ফাইল, ডাটাবেস এবং ইমেইলের একটি ব্যাকআপ তৈরি হয়ে যাবে, যা আপনি ডাউনলোড করে পিসিতে সেভ করে রাখতে পারবেন।