HestiaCP-তে প্রফেশনাল ইমেইল কিভাবে তৈরি করবেন?

আপনার ডোমেইন নামে প্রফেশনাল ইমেইল (যেমন: [email protected]) তৈরি করার পদ্ধতি:

  1. HestiaCP প্যানেলে লগইন করে "MAIL" অপশনে যান।
  2. আপনার ডোমেইন লিস্ট থেকে কাঙ্ক্ষিত ডোমেইনের পাশের "+" (Add Mail Account) বাটনে ক্লিক করুন।
  3. Account: এর ঘরে আপনার ইমেইলের নাম দিন (যেমন: info, admin বা support)। পুরো ইমেইল লেখার দরকার নেই।
  4. Password: একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন বা "Generate" করে কপি করে রাখুন।
  5. Advanced Options: চাইলে Quota সেট করে দিতে পারেন যে এই ইমেইলে কত মেগাবাইট স্টোরেজ ব্যবহার করা যাবে।
  6. সবশেষে "Save" বাটনে ক্লিক করুন।

এবার Webmail-এ লগইন করে আপনি সহজেই মেইল আদান-প্রদান করতে পারবেন।